1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক সেবার মানোন্নয়নে শ্রেষ্ঠত্ব: ভাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা ফরিদপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৬ জুলাই হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শোয়েবের সঙ্গে সব ছবি মুছে দিলেন সানিয়া, কীসের ইঙ্গিত?

banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২১১ Time View

মাঝে মধ্যেই আলোচনায় উঠে আসেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। কর্মক্ষেত্র ছাড়াও তাদের ব্যক্তিগত জীবনের নানা কারণে তারা খবরের শিরোনাম হয়ে ওঠেন। বিগত কয়েক মাস ধরেই দুই তারকার বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন চলছে। আবারও গতি পেল সেই আলোচনা। এবার সানিয়া তার সোশ্যাল মিডিয়া থেকে শোয়েবের সঙ্গে থাকা সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন। তাই অনেকেই ধরে নিয়েছেন, এবার বুঝি তাদের ডিভোর্স হয়ে যাচ্ছেই।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোশ্যাল মিডিয়া- মূলত ইনস্টাগ্রামে বরের সঙ্গে একাধিক ছবি ছিল সানিয়ার। কিন্তু এখন আপনি যদি এই ভারতীয় টেনিস তারকার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখেন তাহলে শোয়েবের সঙ্গে সেসব ছবির একটিও আর দেখতে পাবেন না। সানিয়ার নিজের ছবি আছে, ছেলের ছবিও আছে। কিন্তু নেই পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েবের, একটিও নেই। আর এই ঘটনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় স্থান করে নিয়েছে শোয়েব- সানিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।

প্রতিবেদনে বলা হয়েছে, এমনিও বহুদিন ধরেই একে অন্যের সঙ্গে কোনো ছবি পোস্ট করেননি। তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের ছেলের জন্মদিনের দিন। যদিও সানিয়া ও শোয়েবের একসঙ্গে কোনো ছবি ছিল না সেই অনুষ্ঠানের। নিজেরাও নিজেদের কোনো ছবি এখন আর তেমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না। এর মধ্যেই বাকি যা পুরনো ছবি ছিল সোশ্যাল মিডিয়ায়, সেগুলোও ডিলিট করে দেওয়ায় সন্দেহ বাড়ছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগে এই পাকিস্তানি ক্রিকেটার তার ইনস্টাগ্রামের বায়ো থেকে সরিয়ে ফেলেছিলেন সানিয়ার নাম। সেখানে এতদিন লেখা ছিল, তিনি একজন সুপারওম্যানের বর। কিন্তু সেটা সরিয়ে এখন তিনি কেবল নিজেকে বাবা বলেই পরিচয় দিয়ে রেখেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT