1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ফরিদপুরে এনসিপির জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশুহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, কঠোর শাস্তির দাবি লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার ফরিদপুর মোহামেডান ক্লাবের নতুন পথচলা: এক নবযুগের সূচনা

‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪৮ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের বিস্ময় হয়ে উঠেছেন তিনি। তার নেতৃত্বে এরই মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার মানদণ্ড পূরণ করেছে বাংলাদেশ।

শুক্রবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, জননেত্রী শেখ হাসিনা বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ অবকাঠামো উন্নয়নে এক নবজাগরণ ঘটিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশনা হলো দেশের সাধারণ মানুষ ও অসহায় মা-বোনদের কষ্ট যেন না হয়। গরিব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। তিনি লাখ লাখ গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এসএম জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে চরফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুকবুল মোল্লার সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক দেলওয়ার তানভীর।

এ সময় উপস্থিত ছিলেন- ইব্রাহীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঈমান হাওলাদার, জহির পাটওয়ারী, আব্দুস ছাত্তার পাটওয়ারী, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সফিক বেপারি, ইব্রাহীমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতালিব শেখ, সাবেক ছাত্রলীগ নেতা মনির কাজি, আক্কাস শেখ, মাসুদ পাটওয়ারী, ইয়াসীন হাওলাদার, রাসেল খান রাজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT