1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৬ জুলাই হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ

লুঙ্গি পরে আসা সেই বৃদ্ধকে খুঁজছেন ‘পরাণ’র মিম

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩২২ Time View

ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’র জয়রথ চলছেই। মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও এ ছবির টিকেট যেন সোনার হরিণ। দর্শক উপচে পড়ছে প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে।

এরই মধ্যে ভাইরাল পরাণ সিনেমাসংশ্লিষ্ট একটি ভিডিও। যেখানে দেখা গেছে, লুঙ্গি পরে আসায় এক বৃদ্ধকে ‘পরাণ’ দেখতে অনুমতি দেয়নি হল কর্তৃপক্ষ।  সাদা দাড়ির ষাটোর্ধ সেই ব্যক্তি ৩৫০ টাকা নিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে। লুঙ্গি পরে আসায় তাকে টিকিটি দিচ্ছে না হলের টিকিট সেলার। ‘পরাণ’ দেখে পরাণ জুড়াতে না পারার আক্ষেপ ফুটে উঠেছে সেই বৃদ্ধের মুখে।

ভিডিওটি ভাইরাল করেছেন এ ছবির মূল চরিত্রের অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম নিজেই।

ঘটনাটিতে দুঃখপ্রকাশ করে তিনি খুঁজছেন সেই বৃদ্ধকে। তিনি চাইছেন, সেই বৃদ্ধকে সঙ্গে নিয়েই ‘পরাণ’ দেখতে।  আর সেই বৃদ্ধ লুঙ্গি পরেই আসুক। তাতে কোনো আপত্তি নেই ‘পরাণ’র অনন্যার। সেই বৃদ্ধের সম্মানে গোটা টিমসহ তার সঙ্গে ‘পরাণ’দেখবেন বলে ঘোষণা দিয়েছেন মিম।

বৃদ্ধের সেই ভিডিওটি শেয়ার করে মিম লিখেছেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সাথে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ। উনি লুঙ্গি পড়েই পরাণ দেখবে আমার টিমসহ।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT