1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক সেবার মানোন্নয়নে শ্রেষ্ঠত্ব: ভাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা ফরিদপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৬ জুলাই

লিভারপুল ছেড়ে কোথায় যাচ্ছেন সাদিও মানে?

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৯৬ Time View

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের পর আরো এক মন খারাপের সংবাদ পেল লিভারপুল সমর্থকরা।

দলটির অন্যতম প্রাণভোমরা সাদিও মানে আর থাকছেন না অলরেডদের হয়ে।

স্পেন ও ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, এই গ্রীষ্মেই লিভারপুল ছেড়ে যাবেন সাদিও মানে।

তবে কোথায় যাচ্ছেন সেনেগালের এই ফরোয়ার্ড?

এ প্রশ্নের জবাব সরাসরি দেননি মানে। তবে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকের দাবি, আনফিল্ড ছেড়ে মানে যেতে চাইছেন জার্মানির সেরা দল বায়ার্ন মিউনিখ। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে নাকি মানের কথাবার্তা চলছে।

২০১৬ সালে ৩৪ মিলিয়ন পাউন্ডে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন মানে।  যোগদানের পরই মোহামেদ সালাহদের সঙ্গে তাল মিলিয়ে দারুণ সব পারফরম্যান্স দেখিয়েছেন মানে।

সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি লিভারপুলের হয়ে ২৬৯ ম্যাচে গোল করেছেন ১২০টি। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতার পর ২০২০ সালে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লিভারপুল দলের অন্যতম সেরা পারফরমার মানে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT