1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

রোহিতকে নিয়ে যে বোমা ফাটালেন সাবেক তারকা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ Time View

ভারতীয় ক্রিকেট দলকে একজন দুর্বল ব্যাটসম্যান নেতৃত্ব দিচ্ছেন বলে বোমা ফাটালেন সাবেক তারকা সুব্রহ্মণ্যম বদ্রীনাথ।

রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে হারে ভারত। সবশেষ বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরে যায় ভারত। দুই ইনিংসে ভারতীয় অধিনায়ক ফেরেন ৫ ও ০ রানে।

হিটম্যান খ্যাত ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা আফ্রিকা সফরে কাগিসো রাবাদার বলে পরপর দুই ইনিংসেই আউট হন।

দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হারের পর ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার সুব্রহ্মণ্যম বদ্রীনাথ বলেন, যে দলে বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যান রয়েছেন সেখানে একজন দুর্বল খেলোয়াড়কে কেন নেতৃত্বে রাখা হলো।

নিজের ইউটিউব চ্যানেলে বদ্রীনাথ বলেছেন, ‘টেস্ট দলের অধিনায়ক হিসেবে কোহলির একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে। অধিনায়ক হিসেবে তিনি ৫,০০০-এর ওপর রান করেছেন। ৬৮টি টেস্টে তিনি অধিনায়কত্ব করেছেন। জিতেছেন ৪০ ম্যাচে। হেরেছেন ১৭টিতে। অস্ট্রেলিয়া সিরিজে তিনি দুর্দান্ত জয় এনে দিয়েছেন। গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং ও স্টিভ ওয়াহের পর টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় পেয়েছেন কোহলি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT