1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাশিয়ার দেওয়া শর্ত এখনও পূরণ করেনি ইউক্রেন: ক্রেমলিন

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৮ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

রাশিয়া বলেছে, যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য মস্কোর দেওয়া শর্ত এখনো পূরণ করেনি ইউক্রেন।

কিয়েভ রাশিয়ার শর্তগুলো মেনে নিলেই ইউক্রেন সংকটের সমাধান হবে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

মস্কোয় রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকে মস্কো জোর দিয়ে বলে আসছে, ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা তার নেই বরং ইউক্রেনকে নাৎসিমুক্ত করাই তার এ অভিযানের লক্ষ্য।

রাশিয়ার এ সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ শুরু করে।

পেসকভ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে দুদেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য সাক্ষাৎ সম্পর্কে বলেন, ইউক্রেন পরিস্থিতি কতটা রাশিয়ার অনুকূলে আসে তার ওপর প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের বিষয়টি নির্ভর করছে।

তিনি দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সামরিক অভিযান এগিয়ে যাচ্ছে এবং মস্কো তার লক্ষ্যগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত এ অভিযান বন্ধ করবে না।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT