1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো কুড়িগ্রামে নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট, দুই শিশুর মৃত্যু সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন স্কুলশিক্ষার্থীর

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন যে কৌশল নিয়েছে ইউক্রেন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৫ Time View

রাশিয়ার বিরুদ্ধে লড়তে এবার সামরিক বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে যাচ্ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আন্দ্রি ইয়ারমাক এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, ‘বিমান প্রতিরক্ষাসহ সামরিক সরঞ্জামের বিষয়ে পরিকল্পনা তৈরি করতে বিশেষজ্ঞরা অদূর ভবিষ্যতে ইউক্রেনে আসবেন।’

আন্দ্রি বলেন, ‘আমি মনে করি খুব শিগগির বিশেষজ্ঞরা এখানে আসবেন। তারা আমাদের প্রয়োজনীয় সব কিছুর নিজস্ব উৎপাদনের জন্য একটি পরিকল্পনা তৈরি করবেন।’

বিশেষজ্ঞ দলটি মার্কিন হবে কিনা তা অবশ্য স্পষ্ট করেননি ইয়ারমাক।

এদিকে ইউক্রেনকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিকল্পনার অধীনে কয়েকটি দেশ গোলাবারুদ দেওয়ার ঘোষণা দিয়েছে।

ইইউ জানায়, ইউক্রেনে জরুরিভাবে প্রয়োজনীয় আর্টিলারি শেল সরবরাহ করতে এবং ক্ষয়প্রাপ্ত পশ্চিমা মজুত পুনরায় সমৃদ্ধ করতে সাতটি ইইউ দেশ ইউরোপীয় ইউনিয়নের ক্রয় প্রকল্পের অধীনে গোলাবারুদের চাহিদা দিয়েছে।

চাহিদাগুলো ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থা (ইডিএ) দ্বারা সমঝোতা চুক্তির অধীনে দেওয়া হয়েছে। তবে এই সাত দেশের নাম বা চাহিদার আকার প্রকাশ করেনি ইডিএ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT