1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ৭ এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত শেখ হাসিনাসহ ৩ জনের সাজার আপিল ৭ মাসেও নিষ্পত্তি হয়নি সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পটুয়াখালীতে সংরক্ষিত বনাঞ্চল ঘিরে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের

মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২২১ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুরের ভাঙ্গায় মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় তৈয়াব আলী আকন্দ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার সন্ধ্যায় উপজেলার হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তৈয়াব আলী ওই গ্রামের মৃত কাদের আকন্দের ছেলে। পেশায় তিনি মুদি দোকানি ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, এক মাস আগে মাধবপুর গ্রামের মাদক কারবারি ভিসা কাজিকে ইয়াবা বড়িসহ পুলিশের হাতে তুলে দিয়েছিল গ্রামবাসী। বেশ কিছু দিন জেল খেটে তিনি জামিনে বের হন।

রোববার সন্ধ্যার পর ভিসা কাজি তার লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত তৈয়াব আলীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, মাদক বিক্রি কেন্দ্র করে রোববার সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT