1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে শুষ্ক থাকতে পারে আবহাওয়া নাটকীয় প্রত্যাবর্তন: পদত্যাগের ১১ দিন পর আবারও এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং ১৭ বছর বয়সেই রেকর্ডবই ওলটপালট: এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান সুষ্ঠু ইউপি নির্বাচনের লক্ষ্যে ২৯ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের প্রিয়াংশ আর্যের

বাইডেনের বক্তব্য থামিয়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইহুদি নারীর

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৫৬ Time View

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বুধবার প্রচারণার অংশ হিসেবে বক্তৃতা দেওয়ার সময় বাধার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক নারী তাকে বক্তব্যের মাঝপথে থামিয়ে দেন এবং গাজায় যুদ্ধবিরতির দাবি জানান।

ওই নারী বলেন, মাননীয় প্রেসিডেন্ট, আপনি ইহুদিদের প্রতি যত্নশীল। একজন র‌্যাবাই (ইহুদি ধর্মীয় নেতা) হিসেবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন।

ওই নারী পরে নিজেকে র‌্যাবাই জেসিকা রোজেনবার্গ হিসেবে পরিচয় দিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা দর্শকরা ওই নারীকে সেখান থেকে সরানোর চেষ্টা করছিলেন। এর মধ্যেই বাইডেন তার জবাব দেন। তিনি বলেন, আমি মনে করি, আমাদের একটা বিরতি দরকার। এ বিরতির মানে হলো বন্দিদের মুক্ত করার জন্য সময় দেওয়া।

পরে হোয়াইট হাউস বিষয়টি পরিষ্কার করে বলেছে, বন্দি বলতে প্রেসিডেন্ট বাইডেন হামাসের কাছে জিম্মি থাকা ২৪০ ব্যক্তির কথা বলেছেন।

বাইডেনের সামনে থেকে নিরাপত্তাকর্মীরা যখন রোজেনবার্গকে সরিয়ে নিচ্ছিলেন, তখন ওই নারী ‘এখনই যুদ্ধবিরতি চাই’ বলে গান গাইছিলেন।

বাইডেন বক্তৃতায় বলতে থাকেন, ইসরাইল ও মুসলিম বিশ্ব—দুই পক্ষের জন্যই পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’ হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, একেবারে শুরু থেকেই আমি দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করি। বাস্তবতা হলো হামাস একটি সন্ত্রাসী সংগঠন। স্পষ্টতই তারা সন্ত্রাসী সংগঠন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT