1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

বরিশালে মুশফিক চট্টগ্রামে তানজিম তামিম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ Time View

আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর।  এ উপলক্ষ্যে রোববার অনুষ্ঠিত হলো প্লেয়ার্স ড্রাফট।

ড্রাফটের ড্রয়ে প্রথমে ডাকার সুযোগ পায় রংপুর রাইডার্স। এরপর যথাক্রমে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা, খুলনা টাইগার্স।
প্রথম রাউন্ডের প্রথম ডাকেই রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে।

সিলেট নিয়েছে মোহাম্মদ মিথুনকে, বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যুঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা এবং রুবেলকে নিয়েছে খুলনা।

প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে ইরফান শুক্কুরকে নিয়েছে ঢাকা, জাকের আলি অনিককে নিয়েছে কুমিল্লা, আল আমিনকে নিয়েছে চট্টগ্রাম, রকিবুলকে নিয়েছে বরিশাল, রেজাউর রাজা গেছেন সিলেটে, শামিম পাটোয়ারীকে নিয়েছে রংপুর।

এবারের ড্রাফটে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদেরকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটাগরিতে। আর বিদেশি ক্রিকেটার আছেন ৪৪৮ জন। তাদেরকে ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে।

এবারের বিপিএলে ৭টি দল অংশ নেবে-
১. রংপুর রাইডার্স
২. সিলেট স্ট্রাইকার্স
৩. ফরচুন বরিশাল
৪. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৫. চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৬. দুরন্ত ঢাকা
৭. খুলনা টাইগার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT