1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

 ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার সালথা থানার অজ্ঞাতনামা ১টি ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন সহ ০৬জন আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার সংক্রান্তে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা , কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, টি আই তুহিন লস্কর । প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানানো হয় গত ১৭ই জানুয়ারি দিবাগত রাত ১২.১০ মিনিট থেকে হতে ০৩.০০ টার মধ্যে বড়দিয়া বাজার এলাকা হইতে ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী

১। মোঃ বাবলু শেখ ওরফে বাবুল (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বাবলু জানায় যে, ডাকাতির ঘটনায় তারা ৯ জন ডাকাতি করার জন্য তিন বাড়ীতে দুই দলে ভাগ হয়ে ডাকাতি সংঘটিত করেছে। আসামী সাকিবের হাতে থাকা হাতুড়ী, আসামী ইয়াদ আলীর নিকট থাকা টিন কাটারসহ রামদা দ্বারা টিন কাটিয়া ও ভেন্টিলেটর ভেঙ্গে সোহেল মাতুব্বরের ঘরে প্রবেশ করে এবং রাকিবের ঘরে শাবল দিয়া ধাক্কা মেরে দরজার ছিটকিনী ভেঙ্গে ঘরের মধ্য প্রবেশ করে। রবিনের ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। রাকিব এবং সোহেল মাতুব্বারের ঘরে থাকা মহিলাদের দেশীয় অস্ত্র দ্বারা জিম্মি করে চোখ মুখ বেঁধে উপরে উল্লেখিত মালামাল নিয়ে যায়। এজাহারে ১৮/১৯ জন ডাকাত সদস্যদের কথা উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে তারা ৯ জনের একটি ডাকাতদল ডাকাতিতে অংশগ্রহন করে। বাবলু ডাকাত এর দেওয়া তথ্য মতে তার নিকট হতে ২টি কানের দুল, আসামী সাইফুল এর নিকট থেকে দূর্বিত ১০,০০০/ ঢাকা ও ১টি ছুরি, আসামী মিজান এর নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি রামদা, এবং ১টি চাপাতি, আসামী ইয়াদ আলীর নিকট থেকে লুট করা ৫০,০০০/- টাকা ও টিন কাটার উদ্ধার করা হয়। আসামী বাবুলের দেওয়া তথ্যমতে, গত ১৭ জানুয়ারি ঘটনার সাথে জড়িত আসামী

২। ইয়াদ আলী’কে বারোটা ৫০ মিনিটে জয় ছাপ বাজার হতে, আসামী ৩। মোঃ মিজানুর মাতুব্বর’কে রাত ০১.৩০ মিনিটে লক্ষণ দিয়া পাকা রাস্তার উপর হতে, আসামী ৪। সাকিবুল শেখাকে রাত ০২.১০ মিনিটে জয়ঝাপ গ্রাম এলাকা হতে, আসামীর ৫। নাঈম’কে রাত ০২.৪০ মিনিটে এবং আসামী ৬। মোঃ সাইফুল মাতুব্বর’কে রাত ০৩.২০ মিনিটে দিয়াপাড়া এলাকার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT