1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড ও জরিমানা ফরিদপুরে এতিম শিশু মুসলিমার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সহায়তা প্রদান এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ফরিদপুরে এনসিপির জেলা আহ্বায়ক পদে অপু ঠাকুর পুনর্বহাল ফরিদপুরে শিশুহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, কঠোর শাস্তির দাবি লালবাগে অভিযান: দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক গ্রেফতার ফরিদপুর মোহামেডান ক্লাবের নতুন পথচলা: এক নবযুগের সূচনা

ফরিদপুরে ২৭ তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা শুর

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.comm
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৮৫ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ জেলা দলের বড় ব্যবধানে জয়লাভ

ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আল আরাফাহ ব্যাংক ২৭ তম জাতীয় যুব হকির খেলা আজ শনিবার থেকে শুরু হয়েছে। এতে উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ জেলা দল প্রতিপক্ষ ভোলা জেলা দলকে ১১-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করেছে।
প্রথম খেলা শেষে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা হকি কমিটির চেয়ারম্যান ও ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস, এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সহ-সভাপতি, সাজিদ এ আদেল ও জাকির আহমেদ রিপন টুর্নামেন্ট কমিটির সভাপতি, খাজা তাহের লতিফ মুন্না , ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোসলেম উদ্দিন, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও হকি কমিটির সাধারণ সম্পাদক মজিবুল হক ফিরোজ, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ।
সভায় বক্তারা এক সংক্ষিপ্ত বক্তব্য বলেন ফরিদপুর এক সময় ছিল হকির সূতিকাগার। এই জেলা থেকে একাধিক খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণ করেছে এবং তাদের ক্রীড়া নৈপূণ্য দেশে এবং বিদেশে সমাদৃত হয়েছে।
ফরিদপুরের হকির সেই অবস্থা আবার ফিরিয়ে আনতে হবে।
এজন্য হকির উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। এরপর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT