1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক সেবার মানোন্নয়নে শ্রেষ্ঠত্ব: ভাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা ফরিদপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৬ জুলাই

ফরিদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২১১ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ডেস্কঃ

 

ফরিদপুরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুল আহসান তালুকদার (পিএ এ)র সাথে সাংবাদিকদের এক মত বিনিময় সভা আজ বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক মোঃ শাজাহান, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সহ-সভাপতি সঞ্জীব দাস, প্রেস ক্লাবের সদস্য জাহিদ রিপন, নাজিম বাঁকাউল, এস এম মনিরুজ্জামান, শেখ সাইফুল ইসলাম অহিদ।


সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোসাম্মাৎ তাসলিমা আলী।
সভায় প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক বলেন,
ফরিদপুরের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে জেলা প্রশাসন এবং সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আপনাদের দেয়া যেকোনো তথ্য আমরা গুরুত্ব দিব। পাশাপাশি ফরিদপুর জেলাতে যাতে একটা স্মার্ট ও আধুনিক জেলা হিসেবে গড়ে তোলা যায় সে সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন আমরা ফরিদপুরে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই । যেখানে সব ধরনের লোকের তাদের মতামত প্রকাশ করবে।
এক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি ফরিদপুরের উন্নয়ন সাধন করার জন্য প্রেস এবং প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT