1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক সেবার মানোন্নয়নে শ্রেষ্ঠত্ব: ভাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা ফরিদপুরে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ফরিদপুরে অন্যূন জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের সনদ ও আর্থিক সহায়তা প্রদান হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৬ জুলাই

ফরিদপুরে চারদিনব্যাপী স্কাউটদের বেজ কোর্স অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩১০ Time View

বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা ব্যবস্থাপনা ও পরিচালনায় ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৬ থেকে ৯ মে চারদিনব্যাপী স্কাউটদের পারদর্শিতা ব্যাজ কোর্স অনুষ্ঠিত হয় । কাব স্কাউট এর জন্য একটি এবং স্কাউটদের জন্য দুটি বেজ কোর্স অনুষ্ঠিত হয়। কাপ বেজ কোর্স এ লিডার এর দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার স্কাউটার জাহাঙ্গীর মণ্ডল। এবং স্কাউট ব্যাজ কোর্স এ কোর্স লিডারের এর দায়িত্ব পালন করেন জেলা স্কাউট লিডার স্কাউটার এম এম শহিদুর রহমান বাবু । জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদপুর জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ও জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল এরা বিভিন্ন সময়ে উক্ত কোর্স পরিদর্শন করেন। এবং অংশগ্রহণকারী স্কাউট দের সাথে মতবিনিময় করেন । প্রাথমিক শিক্ষা অফিসার বলেন আগামী দিনে সোনার বাংলা গড়ার উপযুক্ত মানুষ তৈরি হতে হবে কাব স্কাউট এর মধ্য থেকে। সেজন্য সকল পর্যায়ে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এ কার্যক্রম জোরদার করতে হবে। জেলা শিক্ষা অফিসার বলেন স্কাউটিং আলোকিত মানুষ তৈরি করতে সহায়তা করে। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়া-মহল্লায় মুক্ত দল গঠন করে স্কাউট বয়সী সকলকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক মোহাম্মদ শামিমুল ইসলাম সার্বক্ষণিকভাবে কোচ উপস্থিত থেকে কোর্স পরিচালনা সহায়তা করেন এতে মোট ৫২ জন স্কাউট ২৭ জন কাব স্কাউট এবং ২২ জন স্কাউট কর্মকর্তা এ কার্যক্রমে নিয়োজিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT