1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রক্সিকাণ্ডের ‘মূল হোতা’ রাবি ছাত্রলীগ নেতা তন্ময় বহিষ্কার

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৫৬ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের মূল হোতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়কে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুশফিক তাহমিদ তন্ময় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মুশফিক তাহমিদ তন্ময়কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, তন্ময়ের বিরুদ্ধে ভর্তি জালিয়াতি, সিট বাণিজ্যসহ বিভিন্ন সময় নানা অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করি। ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করায় কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।

এর আগে, গত ২৬ জুলাই এ ইউনিটের ভর্তি পরীক্ষায় গ্রুপ-২ এ তানভীর আহমেদের বদলে প্রক্সি দিতে গিয়ে আটক হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী বায়েজিদ খান। পরে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ শেষে নিজের দোষ স্বীকার করায় ১ বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তবে প্রক্সিদাতা বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করার পর আরও বেরিয়ে আসে প্রক্সিচক্রের হোতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা তন্ময়ের নাম।

বায়েজিদ খানের দেয়া তথ্যমতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তন্ময়ের নির্দেশে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়েছেন। পরে এ ছাত্রলীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করে বিগত কয়েক বছরে প্রায় ৪২ লাখ টাকা লেনদেনের প্রমাণ মেলে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এ ছাত্রলীগ নেতা। এদিকে অভিযোগ প্রমাণের ভিত্তিতে তন্ময়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT