1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

পাকিস্তানসহ ভূমিকম্পে কাঁপল ৪ দেশ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২১১ Time View

পাকিস্তানে আঘাত হেনেছে ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প। এতে দেশটির বেশ কিছু অংশ কেঁপে উঠেছে। এ ছাড়া ভারত, চীন ও আফগানিস্তানেও এটি অনুভূত হয়েছে। রোববার সকালে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, অ্যাটক, খাইবার পাখতুনখোয়া এবং কাশ্মীরের কিছু অংশ জুড়ে কম্পন অনুভূত হয়েছে। এতে লোকজন আতঙ্কে তাদের বাড়িঘর এবং উচ্চ ভবনগুলো থেকে বেরিয়ে রাস্তায় চলে আসতে বাধ্য হয়। এ ছাড়া ভূমিকম্পের তরঙ্গ পাঞ্জাবের লাহোর, ঝিলাম এবং চকওয়ালেও ছড়িয়ে পড়ে।

অপরদিকে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে এনএসএমসি নিশ্চিত করেছে যে, এটি ছিল ৬ মাত্রার ভূমিকম্প।

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ১০টা ৫০ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত অঞ্চলে।

ভূমিকম্পের গভীরতা ছিল ২২৩ কিলোমিটার। ফলে এটি পাকিস্তান, চীন, আফগানিস্তান এবং ভারতসহ বেশ কয়েকটি দেশে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT