1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো কুড়িগ্রামে নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট, দুই শিশুর মৃত্যু সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন স্কুলশিক্ষার্থীর

পাঁচ বছর পর উদ্বোধনী জুটিতে রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৩১০ Time View

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আজ বড় লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।

তবে এদিন মাঠে নামার আগে মাইলফলকের সামনে দাঁড়িয়ে অভিজ্ঞ টাইগার ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন মাঠে নামার আগে সাদা পোশাকে পাঁচ হাজার রানের চেয়ে আর মাত্র ১১৭ রান দূরে তামিম।

লংকানদের বিপক্ষে এই টেস্ট খেলতে নামার আগে তামিমের মোট রান ছিল ৪৮৪৮ রান। দ্বিতীয় দিন শেষে ৩৫ রান করে মাঠ ছেড়েছেন তামিম।  এই ইনিংসে ১১৭ রান করলে প্রথম টাইগার ব্যাটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তামিম।

এ দিকে পাঁচ বছর পর টেস্টে ওপেনিংয়ে শতরানের হাতছানি টাইগারদের সামনে। সর্বশেষ ২০১৭ সালের মার্চে এই শ্রীলংকার বিপক্ষে গলে ১১৮ রানের জুটি গড়েছিলেন তামিম-সৌম্য সরকার। এর পর থেকে কেটে গেছে পাঁচ বছর ও ৬১ ইনিংস।

লম্বা এ সময়ে ওপেনিংয়ে আর কোনো শতরানের জুটি গড়তে পারেনি বাংলাদেশ। লংকানদের বিপক্ষে বিনা উইকেটে তামিম-জয় ৭৬ রান তোলার পর সেই ধারা ভাঙার আশা করতেই পারে টাইগাররা।

আজ তামিম ৩৫ ও জয় ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে। এর আগে শ্রীলংকা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে। দলটির পক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুস করেছেন সর্বোচ্চ ১৯৯ রান।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT