1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

নৌকায় ওঠা হলো না যেসব তারকার

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

নৌকার টিকিট নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অনেক তারকা আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সেই তালিকা থেকে ঝরে পড়ছেন অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীই। মনোনয়ন ফরম কিনেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা।

রোববার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের তালিকা ঘোষণা করেন।

যেখানে পুরাতনদের মধ্যে রয়েছেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও সংগীতশিল্পী মমতাজ। আর নতুন তারকাদের মধ্যে যুক্ত হয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। তা ছাড়া আর কেউ মনোনয়ন পাননি।

মনোনয়নবঞ্চিত শিল্পীরা হলেন— মাসুম পারভেজ রুবেল (বরিশাল-৩), শাকিল খান (বাগেরহাট-৩), মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিদ্দিকুর রহমান (টাঙ্গাইল-১ ও ঢাকা-১৭), কণ্ঠশিল্পী এসডি রুবেল (ঢাকা-৮), শামসুন্নাহার সিমলা (ঝিনাইদহ-১), অভিনেত্রী রোকেয়া প্রাচী (ফেনী-৩) ও শমী কায়সার (ফেনী-৩)। এসব আসনে অন্যদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মাসুম পারভেজ রুবেলের জায়গায় মনোনয়ন পেয়েছেন সরদার মো. খালেদ হোসেন। শাকিল খানের বিপরীতে মনোনয়ন পেয়েছেন হাবিবুন নাহার। মাহিয়া মাহির জায়গায় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান। সিদ্দিকুর রহমানের দুটি আসনের জায়গায় দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবদুর রাজ্জাক ও মোহাম্মদ আলী আরাফাত।

এসডি রুবেলের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শামসুন্নাহার সিমলার জায়গায় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই। রোকেয়া প্রাচী ও শমী কায়সারের পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবুল বাশার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT