1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক নারীর মধুখালীতে অভিযানে ১৮৫ পিস ইয়াবাসহ আটক ১ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নতুন যুগে পাকিস্তান ক্রিকেট বোর্ড

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৮৫ Time View

নাজাম শেঠির নেতৃত্বাধীন ব্যবস্থাপনা কমিটি ভেঙে দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন যুগে প্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, পিসিবি ম্যানেজমেন্ট কমিটি মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নাজাম শেঠির সভাপতিত্বে বৈঠক করেছে। যেখানে একটি গভর্নর বোর্ডের গঠন অনুমোদন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সংক্রান্ত বিজ্ঞপ্তির পর ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত হয়ে গেছে। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত পিসিবির নির্বাচন কমিশনার আহমেদ শেহজাদ ফারুক রানা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে পিসিবির চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোস্তফা রামদে।

এর আগে মঙ্গলবার সকালে নাজাম শেঠি পিসিবি চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা দেন। এক টুইটে নিজের সিদ্ধান্ত জানিয়ে শেঠি বলেন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যকার দ্বন্দ্বের উৎস হয়ে উঠতে চান না তিনি।

প্রসঙ্গত শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিসিবির পৃষ্ঠপোষক বা অভিভাবক। অপরদিকে আসিফ আলি জারদারি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট। তারা দুজন জোট করে সরকার গঠন করেছেন। পিসিবির চেয়ারম্যান পদে তাই জারদারি তার নিজের লোক হিসেবে জাকা আশরাফকে বসাতে চান।

নাজাম শেঠি পিসিবির চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে সরে যাওয়ায় জাকা আশরাফ ও পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাফা রামদে মনোনয়ন পেয়েছেন। তারা পিসিবির ১০ জনের গর্ভনিং বোর্ডেও রয়েছেন। ওই ১০ জনের মধ্যে একজনকে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পিসিবির নির্বাচন যেহেতু আনুষ্ঠানিকতা মাত্র, জাকা আশরাফই হতে যাচ্ছেন পিসিবির পরবর্তী চেয়ারম্যান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT