1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

ঢাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপ চলছে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৯ Time View

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মিরা রেজনিক। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা হবে বলে মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে।

বেসামরিক নিরাপত্তা ও মানবাধিকার, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এছাড়াও অবাধ, উন্মুক্ত ও নিরাপদ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে দুই দেশের বেসামরিক পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওযার কথা আছে। বিকাল ৩টা পর্যন্ত এই বৈঠক চলার কথা রয়েছে।

দুই দেশের মধ্যে প্রতিবছর এই সংলাপ অনুষ্ঠিত হয়। অষ্টম সংলাপ ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ায় এবার ঢাকায় হচ্ছে। নিরাপত্তা সংলাপের বিষয়ে বেসামরিক কর্মকর্তাদের নেতৃত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় আলোচিত হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT