1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান

ঠোঁট সার্জারি নিয়ে যা বলেন অপু

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৯৩ Time View

ঢালিউডে লম্বা সময় (প্রায় দুই দশক) পার করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই লম্বা সময়ে উপহার দিয়েছেন বহু হিট সিনেমা। নায়িকাদের মধ্যে সর্বাধিক সিনেমা তার। সাফল্যের হারেও এগিয়ে। তবে গত এক বছর সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকছেন এই নায়িকা।

বছরখানেক আগে গুঞ্জন ওঠে তিনি নাকি ঠোঁটে সার্জারি করিয়েছেন। বিষয়টি নিয়ে আগেও কথা বলেছিলেন; তবে আরও একবার তার কথায় উঠে এলো সার্জারির কথা।

শনিবার ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন আর নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন।

এই অভিনেত্রী বলেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি ঠোঁটে সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’

তিনি বলেন, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনো ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাব।’

অপু বলেন, ‘অনেকে চ্যালেঞ্জ ছুড়েছিল যে, অপু বিশ্বাস আর কাজে ফিরতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন এতটা ব্যস্ত, বোঝাতে পারব না।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT