1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়ায় ১৪ দফা, স্বাক্ষর হতে পারে শুক্রবার যুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, মার্চের পর সর্বনিম্নে ব্রেন্ট ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প সিদ্ধেশ্বরীতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

জেলেনস্কির সঙ্গে কথা বললেন এরদোগান

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৭৪ Time View

যুদ্ধবিরতি নিয়ে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

জেলেনস্কির সঙ্গে ফোনালাপে তিনি শন্তি প্রক্রিয়া ছাড়াও যুদ্ধাবস্থায় বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য করিডোর নিয়ে কথা বলেন।

যুদ্ধ থামাতে প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। এ ব্যাপারে এরদোগান দফায় দফায় আলোচনা করে যাচ্ছেন ইউক্রেন ও রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে।

সমুদ্রপথে ইউক্রেনের কৃষিপণ্য রফতানির জন্য একটি নিরাপদ করিডোরের ব্যাপারেও আলোচনা করেছেন এরদোগান।

গত ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়া ইউক্রেনের জন্য কৃষ্ণসাগর ব্যবহার বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে, জেলেনস্কির সঙ্গে ফোনালাপের আগে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

এই ফোনালাপে এরদোগান পুতিনকে জানিয়েছেন, তিনি রাশিয়া, ইউক্রেন এবং জাতিসংঘের সঙ্গে ইস্তানবুলে আলোচনায় বসতে প্রস্তুত আছেন।

এরদোগান পুতিনকে আরও বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করার জন্য।

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সর্বশেষ ২৯ মার্চ তুরস্কে আলোচনায় বসেছিলেন। কিন্তু  তুরস্কের মধ্যস্থতায় হওয়া সে আলোচনায় কোনো ফলাফল আসেনি।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT