1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

চেয়ারম্যানের শিশুপুত্রকে হত্যা, টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৮০ Time View

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসানকে কুপিয়ে হত্যা ও স্ত্রী দিলজাহান বেগমকে জখম করার ঘটনায় অভিযুক্ত এরশাদ মোল্লা (৩৫) একটি মুঠোফোন কোম্পানির টাওয়ার থেকে লাফ দিয়ে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আটরশি এলাকার একটি টাওয়ার থেকে তিনি ঝাঁপ দেন।

এর আগে সন্ধ্যা সাতটার দিকে পাশের ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি বাজার এলাকায় গণপিটুনির শিকার হন এরশাদের ভাই ইমরান মোল্লা (২৯)। পুলিশ তাঁকে উদ্ধারের পর আটক করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী  বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আটরশি এলাকার একটি টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে এরশাদ মোল্লা (৩৫) মারা গেছেন। আর সাতটার দিকে পাশের ভাঙ্গা উপজেলার বালিয়াহাটি বাজার এলাকায় এরশাদের ভাই ইমরান গণপিটুনির শিকার হলে পুলিশ তাঁকে উদ্ধার ও আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এরশাদ ও ইমরান উপজেলার ঢেউখালী ইউনিয়নের সানু মোল্লার ছেলে। এরশাদ দুই সন্তানের বাবা। তাঁর স্ত্রীর নাম রাহিমুন। এরশাদ সম্প্রতি স্ত্রীকে তালাক দেওয়ার উদ্যোগ নেন। এ নিয়ে উপজেলা পরিষদে গত সোমবার উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদারের মধ্যস্থতায় সালিস বৈঠক হয়।

বৈঠকে ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তিনি সালিসে এরশাদকে তালাক দেওয়া থেকে বিরত থাকার প্রস্তাব দেন। কিন্তু এরশাদ প্রস্তাব নাকচ করলে আজকের (বুধবার) মধ্যে তাঁর স্ত্রীকে দেনমোহর বাবদ তিন লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল চারটার দিকে ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানের বাড়িতে ঢুকে তাঁর শিশুপুত্র আল রাফসানকে (৯) কুপিয়ে হত্যা করেন এরশাদ মোল্লা (৩৫)। তখন ইউপি চেয়ারম্যানের স্ত্রী দিলজাহান বেগম (৩৫) এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়।

এলাকার বাসিন্দারা আল রাফসান ও দিলজাহান বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল রাফসানকে মৃত ঘোষণা করেন। দিলজাহানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT