1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে শুষ্ক থাকতে পারে আবহাওয়া নাটকীয় প্রত্যাবর্তন: পদত্যাগের ১১ দিন পর আবারও এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং ১৭ বছর বয়সেই রেকর্ডবই ওলটপালট: এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান সুষ্ঠু ইউপি নির্বাচনের লক্ষ্যে ২৯ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের প্রিয়াংশ আর্যের

চীন–রাশিয়াকে যে প্রতিশ্রুতি দিল হুথিরা

banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৯ Time View

লোহিত সাগর দিয়ে চলাচল করা চীন ও রাশিয়ার পণ্যবাহী জাহাজগুলো নিরাপদ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

শুক্রবার রুশ সংবাদমাধ্যম ‘ইজভেস্তিয়া’য় প্রকাশিত এক সাক্ষাৎকারে হুথির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এ ঘোষণা দেন।

তিনি বলেন, শুধু ইসরাইল ও তার মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোতেই হামলা করা হবে। এ ছাড়া ইয়েমেনের আশপাশের জলসীমায় চীন ও রাশিয়াসহ অন্যান্য দেশের জাহাজ নিরাপদ থাকবে।

মোহাম্মদ আল-বুখাইতি বলেন, আমাদের নিজেদের স্বার্থেই অন্যান্য জাহাজের নিরাপত্তা নিশ্চিত করব। কারণ ইয়েমেনের অর্থনীতির জন্য এ সমুদ্রসীমায় অবাধ নৌপরিবহণের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে যে কোনোভাবে ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোয় হামলা অব্যাহত থাকবে।’

ফিলিস্তিনের স্বাধীনতাকমী গোষ্ঠী হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন ৬২ হাজারেও বেশি মানুষ। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। এর পর থেকে নিরীহ ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর দিয়ে ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করতে শুরু করে।

হুথিরা হুশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনো জাহাজ যেন ইয়েমেনের জলসীমা অতিক্রম করতে না পারে, সেই ব্যবস্থা তারা করবে।

মোহাম্মদ আল-বুখাইতি বলেন, ‘লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলার জন্য সংশ্লিষ্ট নৌপরিবহণ সংস্থাগুলোই দায়ী। তাদের ভিন্ন পথ ব্যবহার করতে বলা হয়েছিল, কিন্তু তারা সেই নির্দেশনা মানেনি।’

হুথির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা কোনো জাহাজ ডুবিয়ে দিতে বা জব্দ করতে চাই না। আমাদের লক্ষ্য হচ্ছে— ইহুদি রাষ্ট্রের (ইসরাইল) জন্য গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ পরিচালনা করাকে ব্যয়বহুল করে তোলা, যাতে তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT