1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা: এখন শুধু ন্যায়বিচারের অপেক্ষা বিল উত্থাপনে জটিলতায় নুরুল হক নুর, স্পিকারের সহায়তায় শেষ পর্যন্ত পাস আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার ফরিদপুরে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজশাহীতে হামের প্রকোপ ভয়াবহ: একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭ যশোর জেনারেল হাসপাতালে তীব্র ওষুধ সংকট, রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে অধিকাংশ ওষুধ কর্ম হারিয়ে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে উদ্যোগ চলছে: শামা ওবায়েদ বগুড়া-৬ উপ-নির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭.২৩ শতাংশ ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৭ হাম সন্দেহভাজন রোগী শনাক্ত, মৃত্যু নেই তিন দিন রাতে ধীরগতির ইন্টারনেট, জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৫৮ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

টাঙ্গাইলের মধুপুরে ইয়াকুব আলী (২২) নামে এক চালককে খুন করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গলায় রশি বাধা অবস্থায় মধুপুরের পীরগাছা রাবার বাগান এলাকার ভবানীটেকি বাজারের পাশে একটি ড্রেনে দুর্বৃত্তরা তার মরদেহ ফেলে রেখে যায়।

সোমবার রাতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকের লাশ উদ্ধার করেছে।

নিহত ইয়াকুব আলী পাশের ধনবাড়ী উপজেলার ভাইঘাট জমশেদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পরিবারের লোকজন এসে ইয়াকুবের লাশ শনাক্ত করেন। পারিবারিক সূত্র জানায়, রোববার সকালে ইয়াকুব তার অটোরিক্সা নিয়ে বের হযে নিখোঁজ হন।

রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তার অটোরিকশা ভাড়ায় নিয়ে ওই এলাকায় গিয়ে ছিনিয়ে নেয়ার সময় খুন করে পালিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ও সুজন জানান, সোমবার বিকালে রাবার বাগানের ড্রেনের বৃষ্টির পানিতে গলায রশি লাগানো অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।

মধুপুর থানার এসআই ফরহাদ হোসেন জানান, লাশটি উপুড় হয়ে পড়ে ছিল। সিআইডির বিশেষজ্ঞ টিমের পর্যবেক্ষণের পর লাশ উদ্ধার করে রাতেই থানায় আনা হয়েছে।  ময়নাতদন্তের লাশটি মর্গে পাঠানো হয়েছে।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT