1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

গণমিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৭৩ Time View

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আগামী ১৮ আগস্ট গণমিছিল করতে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথক পৃথক চিঠি দেওয়া হয়। বুধবার সকালে ঢাকা মহানগর দুই শাখার দপ্তর সম্পাদক এ তথ্য নিশ্চিত করেন।

দক্ষিণ বিএনপির পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে, ১৮ আগস্ট দুপুর ৩টায় দয়াগঞ্জ থেকে শুরু করে সায়েদাবাদ ব্রিজ হয়ে ধলপুর, গোলাপবাগ, মানিকনগর বিশ্ব রোড, কমলাপুর স্টেডিয়াম, মুগদা বিশ্ব রোড, খিলগাঁও রেলক্রসিং পার হয়ে শাহজাহানপুর ও ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে মিছিল।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির চিঠিতে বলা হয়, ১৮ আগস্ট শুক্রবার দুপুর ৩টায় গুলশান-২ ঢাকা সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হবে। গুলশান-১, ওয়ারলেস গেট, তিতুমীর কলেজ, মহাখালী জলখাবার রেস্টুরেন্ট, কাঁচাবাজার, মহাখালী বাসস্ট্যান্ডে এসে গণমিছিল শেষ হবে।

এদিকে চিঠিতে মিছিলের জন্য উপরোক্ত সড়ক এবং মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT