1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান

‘কাল ১২ টায় আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সভা’

banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View

আগামীকাল ১০ জানুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বেলা ১২ টায় আওয়ামী লীগের সংসদীয় পার্টির সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন একাদশ সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

তিনি একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ, আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক ও মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে ৭ম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য।

তিনি বলেছেন, আগামীকাল ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের আওয়ামীলীগ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সকালেই স্বতন্ত্রসহ অন্যান্য দলের সংসদ সদস্যদের শপথ। এরপর বেলা ১২ টায় আমাদের আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সভা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিকেলে পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য বলা হবে। এর মধ্য দিয়ে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার  জেলার শিবচর উপজেলার দত্তপাড়ায় নিজ বাড়িতে চিফ হুইপের পিতা সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর প্রেস ক্লাবের সভাপতি একে এম নাসিরুল হক, সাধারণ সম্পাদক প্রদ্যূত কুমার সরকার, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্নু চৌধুরী,  স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ আরও বলেন, আজ গেজেট হওয়ার পর শপথ অনুষ্ঠিত হবে। শপথ হওয়ার পর সরকার গঠন করার জন্য রাষ্ট্রপতি যখন সম্মতি দেবেন তারপর কেবিনেট।

বিরোধী দল করা হবে এমন প্রশ্ন করা হলে লিটন বলেন, বিরোধী দলের ব্যাপারে তো সরকারি দলের করণীয় কিছু নাই। বিরোধী দলের যারা আছেন তারা মিলে সংবিধানের আলোকে ঠিক করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT