1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

এবার ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে বেঁকে বসল পাকিস্তান

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২২৫ Time View

পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশ না নেওয়ার কথা জানিয়েছে ভারত। নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছে দেশটি। এর জবাবে ‘হাইব্রিড মডেলে’ এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে ভারতের মতো পিসিবির প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাও। সে কারণে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব হারাতে পারে পাকিস্তান। আর সেটা হলে ভারতের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান- এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছে পাকিস্তান।

এবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আবারও একই হুমকি দিয়েছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি।

আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এর পর চলতি বছরই হবে ওয়ানডে বিশ্বকাপও। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আর বিশ্বকাপের আয়োজক ভারত। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেই বলেছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান।

এ অবস্থায় পিসিবি চেয়ারম্যান একটা সমাধানের পথও বাতলে দিয়েছিলেন। আর সেটা হলো- এশিয়া কাপে ভারত নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে। পিসিবির ভাষায় এটি এশিয়া কাপের ‘হাইব্রিড মডেল’। কিন্তু সেই পথে হয়তো এগোচ্ছে না এশিয়া কাপ।

এই অবস্থায় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেছেন, ভারত চায়, সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হোক। তবে বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) উচিত যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যে কারণে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করতে হয়। তাতে পরিস্থিতি আরও বাজে হবে।

পিসিবি বস আরও বলেছেন, ভারতেও আমাদের দলের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক। এখন এটাই সমাধান, যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে কিংবা বাইরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT