1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান

ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার করল রাশিয়া

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৭৪ Time View

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ব্যাপারে ব্যাখ্যা জানতে মস্কোয় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। এ ঘটনায় ইসরাইলি রাষ্ট্রদূতকে তিরস্কারও করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত শুক্রবার প্রথমবারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। এতে বিমানবন্দরটির দু’টি রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয়।

ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরনা জানিয়েছে, ওই হামলার ব্যাপারে তেলআবিবের ব্যাখ্যা জানতে বুধবার মস্কোয় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ ইসরাইলি রাষ্ট্রদূত আলেকজান্ডার বেন জভিকে ১০ জুনের হামলার ব্যাপারে তিরস্কার করেছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিমান হামলার পরপরই নিন্দা করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বেসামরিক বিমান সংস্থা এবং বেসামরিক নাগরিকদের বিপদে ফেলেছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT