1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ

banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় শীতার্ত ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ‌ অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে আজ শুক্রবার ‌ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মাতব্বর বাজার এবং চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক পৃথক ভাবে উক্ত শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, সদর উপজেলা আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছির প্রমূখ। এ সময় স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা বলেন যে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তারা বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আজও তাদের কূটকৌশল চালিয়ে। বক্তারা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। পরিশেষে প্রত্যেক ইউনিয়নের স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গরীব অসহায় মানুষের মাঝে ১,০০০ টি করে কম্বল বিতরন করা হয়।

(Shuvo)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT