কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার (১ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার জেলা শহরের নুনিয়ারছড়া এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, অ্যাডভোকেট একরামুল হুদা অতীতে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিবি ওসি মনির হোসেন জানান, আটককৃত নেতার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।