দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল। পরিদর্শনকালে গুগলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়।
গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে গত সোমবার এই প্রতিনিধিদল গুগলের সদর দপ্তর পরিদর্শন করে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর-এর নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—
এছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল অংশ নেন। অন্যদিকে, গুগলের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দেন ‘গুগল ফর এডুকেশন’-এর স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্স বিষয়ক ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি।
বৈঠকে ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের পাশাপাশি ‘গুগল ফর এডুকেশন’-এর বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।