বাংলার আকাশ ডেস্ক :
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে ভোর ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সংস্থাটির সদস্যরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কলমিলতা বাজারের দুইতলা মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।