1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য: মাহ্দী আমিন সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ দিল গ্রামীণ ব্যাংক একই বিষয়ে একাধিক রিট ও তথ্য গোপন: আবেদনকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

রাজবাড়ীতে ২২০ বোতল ফেনসিডিলসহ আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে গোয়ালন্দ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্র জানায়, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী সড়কে একটি নছিমনে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা।

আটক ব্যক্তি হলেন মো. শাহিনুর মোল্যা (২৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়েছে।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT