1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ সতর্কতা গাজীপুরে জমি নিয়ে বিরোধ: নিরাপত্তা চেয়ে অন্তঃসত্ত্বা নারীর সংবাদ সম্মেলন ইরান ইস্যুতে নতুন করে কূটনৈতিক তৎপরতা, পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল মুন্সীগঞ্জ হাসপাতালে টিকা সংকটের অভিযোগে ৩ কর্মকর্তা বরখাস্ত চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দ্বন্দ্ব মিটে বাস চলাচল স্বাভাবিক দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন হবে বেশি কঠিন: মন্ত্রী এ্যানি নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন হবে বেশি কঠিন: মন্ত্রী এ্যানি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


আসন্ন স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও বেশি চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, জাতীয় নির্বাচন তুলনামূলকভাবে কঠিন হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচন আরও জটিল হবে, কারণ এতে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। ফলে প্রার্থীদের নিজস্ব গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাই মূল নির্ধারক হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চেয়ারম্যান পদে আগ্রহীদের অবশ্যই জনসম্পৃক্ত ও মানুষের পাশে থাকা নেতা হতে হবে। সাধারণ মানুষের প্রয়োজন বোঝা এবং তাদের জন্য কাজ করার মানসিকতা থাকা জরুরি। যারা দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে যুক্ত থেকেছেন, তারাই প্রার্থী হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা উচিত।

এর আগে তিনি দিঘলী ওয়াপদা খালের ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT