1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে সাখাওয়াৎ হোসেনের দায়িত্ব গ্রহণ এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭ ফরিদপুরের বিশিষ্ট লেখক ও কবি শহীদুল্লাহ সিরাজী আর নেই ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ পরীক্ষাকে কেন্দ্র করে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ২০২৬ সালের পরীক্ষা পরিচালনা নীতিমালা।

নতুন নীতিমালায় পরীক্ষার শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে পুনরায় যুক্ত করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপেল’ বা ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা।

সাইলেন্ট এক্সপেল কী

পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী সরাসরি ধরা না পড়লেও যদি নিয়ম ভঙ্গ বা অসদুপায় অবলম্বনের সন্দেহ থাকে—যেমন কথা বলা, অন্যের খাতা দেখা বা অনিয়মিত আচরণ—তাহলে দায়িত্বরত পরিদর্শক নীরবে তাকে বহিষ্কার করতে পারবেন। এতে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারলেও পরে তার উত্তরপত্র বাতিল করা হবে।

নীতিমালায় বলা হয়েছে, এমন ক্ষেত্রে পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্র নির্ধারিত নিয়মে আলাদা করে সংরক্ষণ করতে হবে। খাতার কভার পৃষ্ঠার নির্দিষ্ট অংশ অক্ষত রেখে সংশ্লিষ্ট প্রতিবেদনসহ তা বোর্ডের গোপনীয় ফরমে নথিভুক্ত করতে হবে। এরপর উত্তরপত্রের প্যাকেটের ওপর লাল কালিতে ‘রিপোর্টেড’ লিখে আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে।

এছাড়া নীরব বহিষ্কারের কারণ স্পষ্টভাবে প্রত্যবেক্ষকের প্রতিবেদনে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নীরব বহিষ্কৃত পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের সব বিষয়ের উত্তরপত্র আলাদাভাবে সংরক্ষণ করে নির্ধারিত নিয়মে বোর্ডে পাঠাতে হবে।

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা, যা কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT