1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

Life After Death: আত্মার অস্তিত্ব আছে? কী বলছেন বিজ্ঞানীরা?

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪১৪ Time View

আত্মা আছে কি নেই, তা নিয়ে বিজ্ঞানী ও ধর্মপথের পথিকদের সংঘাত বা মতান্তর বা বিরোধ আজকের নয়। সাধকেরা বরাবর পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে বলেন যে, আত্মা আছে এবং আত্মার অস্তিত্বই শাশ্বত, শরীর নশ্বর। কিন্তু বিজ্ঞানীরা বলেন, এটা হতে পারে গভীর অনুভবের কথা, কিন্তু এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। প্রাচীন সেই সঙ্ঘাতেই আবার নবতম সংযোজন ঘটল।

সংযোজন ঘটালেন বিজ্ঞানী শন ক্যারল। তিনি একজন পদার্থবিদ্যাবিৎ এবং মহাকাশবিশেষজ্ঞ। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ান তিনি। তিনি দীর্ঘদিন ধরে পদার্থবিদ্যার বিভিন্ন সূত্রসমূহের চর্চা করে চলেছেন। তিনি পরিষ্কার বলছেন, মানবজীবনের সমস্ত জাগতিক বিষয়ই সম্পূর্ণ ভাবে পদার্থবিদ্যার নিয়মনীতি মেনে চলে। আর সেই নিয়মের কষ্টিপাথরে যাচাই করলে আত্মার কোনও অস্তিত্ব ধরা পড়ে না। আত্মার অস্তিত্স্বীকার করলে পদার্থবিদ্যার নিয়মকে অস্বীকার করতে হয়। আর সেটি কঠিন। কেননা, বিজ্ঞানে কোনও কিছুই স্বতঃসিদ্ধ নয়, সবই প্রমাণসাপেক্ষ।

শনের এই আত্মা-সম্পর্কিত মন্তব্যে  তিনি শরীরের মৃত্যুর পরে কনশিয়াসনেস থাকা না থাকার বিষয়টি ব্যাখ্যা করেছেন। শন বলেন, মৃত্যুর পরেও যদি সংশ্লিষ্ট ব্যক্তির কোনও অস্তিত্ব মানতে হয়, তা সে আত্মা হোক বা অন্য কিছু, তা হলে কিন্তু পদার্থবিদ্যার নিয়ম বদলাতে হবে।

প্রসঙ্গক্রমে তিনি জানান, পৃথিবীর কোর দ্রুত ঠান্ডা হচ্ছে। ফলে, পৃথিবীর দিন ফুরিয়ে আসছে। ফলত, এই বিষয়ে ভাবাটাই বড় কথা। এই প্রেক্ষিতে মৃত্যুর পরের অস্তিত্ব নিয়ে ভাবাটা এখন খুব জরুরি নয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT