1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদরাসায় শারীরিক শাস্তি ও অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিজানুর রহমান আজহারী নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২

খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View
ছবিঃ সংগৃহীত

খুলনায় বাড়িভাড়ার বকেয়া টাকা চাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা–কাটাকাটির জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক তরুণ ভাড়াটে নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর পুলিশ অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রকিবুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাড়িওয়ালা মজলিস খান তাঁর ভাড়াটে রকিবুল ইসলামের কাছে দুই মাসের বকেয়া বাড়িভাড়া চাইতে যান। জানা যায়, বাড়িওয়ালা কানে কিছুটা কম শোনেন। ভাড়া চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভাড়াটে রকিবুল মেজাজ হারিয়ে বাড়িওয়ালাকে চড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িওয়ালা পাশে থাকা একটি লাঠি দিয়ে রকিবুলের মাথায় সজোরে আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিবুল ইসলামের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযুক্ত বাড়িওয়ালা ও তাঁর পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

(সূত্র: প্রথম আলো)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT