1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নিয়ে সমঝোতা হয়নি, শ্রমিকদের দাবি ২২ হাজার ও মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দিল সরকার রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা আকারম্যানের ১৫০ রানের ঝড়, সেঞ্চুরিয়ন টেস্টে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার থেকে শুষ্ক থাকতে পারে আবহাওয়া নাটকীয় প্রত্যাবর্তন: পদত্যাগের ১১ দিন পর আবারও এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং ১৭ বছর বয়সেই রেকর্ডবই ওলটপালট: এমএলএসের বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান সুষ্ঠু ইউপি নির্বাচনের লক্ষ্যে ২৯ নভেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে কমিশন ক্রিস গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভারতের প্রিয়াংশ আর্যের

2026 সালের শুরুর দিকে নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন ড. ইউনূস

BanglarAkash desk
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৯৭১ Time View

আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ১৫ মিনিট ফোনে কথা বলেছেন।

ফোনালাপে ড. ইউনূস নির্বাচনের বিষয়টি নিয়ে এমন কথা বলেছেন বলে বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তাদের মধ্যকার আলোচনা ছিল আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, ফোনকলে দু’পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রে রূপান্তর প্রক্রিয়া, আসন্ন সাধারণ নির্বাচন ও রোহিঙ্গাদের ত্রাণ। রুবিও বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের উদ্যোগের প্রতি সমর্থন জানান। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ও রেমিট্যান্সের উৎস যুক্তরাষ্ট্র। এ বিষয়টি আমলে নিয়ে উভয় নেতা শিগগির শুল্ক নিয়ে আলোচনা শেষ করার আশাবাদ প্রকাশ করেন। যাতে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বেড়ে যাওয়ার পথ সুগম হয়।

পাশাপাশি বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ‘আমরা আপনার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি উদ্যোগ প্যাকেজ চূড়ান্ত করার জন্য কাজ করছি, যা প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য লক্ষ্যমাত্রার অনুযায়ী কার্যকর জবাব হবে’, যোগ করেন তিনি।

দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপের হাত ধরেই দেশের রাজনীতিক প্রক্রিয়ার জন্য অত্যাবশ্যক সংস্কারগুলো উঠে আসবে। নির্বাচন কমিশন এখন নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কঠোর পরিশ্রম করছে। আগের সরকার ওই ব্যবস্থাকে ধ্বংস করেছিল। এবারের নির্বাচনে আমাদের দেশের তরুণ-তরুণীরা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে।

এ সময় আসন্ন সাধারণ নির্বাচনের আগে রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস, যাতে তিনি সরেজমিনে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর দেখে যেতে পারেন। এতে দেশের তরুণ-তরুণীরা অনুপ্রাণিত হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT