1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

হাইকোর্ট কর্তৃক এনজিওর চেক ডিজঅনার মামলা স্থগিত

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৪০ Time View

বাংলার আকাশ:

ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য এনজিওগুলোর দায়ের করা সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এখন থেকে কোনো এনজিও চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলেও জানিয়েছেন আদালত।

রোববার (২৭ নভেম্বর) ইলিয়াস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে ব্র্যাকের দায়ের করা চেক ডিজঅনার মামলার কার্যক্রম বাতিল করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালত বলেন, ঋণ আদায়ের জন্য এনজিওগুলো বেআইনিভাবে চেক ডিজঅনার মামলা করে আসছে। ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য মামলা করার কোনো আইন নেই। তারা একমাত্র দেওয়ানি আদালতে অর্থ আদায়ের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে।

এদিন আদালত ভবিষ্যতে ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য কোনো এনজিও চেক ডিজঅনার মামলা করতে চাইলে তা সরাসরি প্রত্যাখ্যানের নির্দেশ দেন। একইসঙ্গে ক্ষুদ্র ঋণ কার্যক্রম মনিটরিং করতে মাইক্রো ক্রেডিট অথরিটিকে নির্দেশ দেওয়া হয়।

আদালতে ইলিয়াস আলীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশেদুজ্জামান বাসুনিয়া। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জিসান মাহমুদ ও জামিউল হক ফয়সাল। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশেক মোমেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT