1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় জ্বালানি তেলবাহী একটি অয়েল ট্যাংকার লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ধার কাজ শেষ হয়নি। এ কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী ১৬ বগির একটি ডিজেলবাহী অয়েল ট্যাংকার মনতলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এতে পাঁচটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে এবং একটি বগি রেল সেতু থেকে খালে পড়ে যায়। প্রায় ৫০০ মিটার রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর ট্যাংকার থেকে নির্গত ডিজেল পাশের খালে ছড়িয়ে পড়ে। পরে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে স্থানীয়রা সেই তেল সংগ্রহ শুরু করেন। অনেকেই ফোম ও বিভিন্ন পাত্র ব্যবহার করে তেল সংগ্রহ করছেন। স্থানীয়রা বলছেন, পানিতে ছড়িয়ে যাওয়া তেল সংগ্রহ করায় তা নষ্ট হওয়া থেকে রক্ষা পাচ্ছে।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, তারা এখন পর্যন্ত প্রায় ১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ তেল সংগ্রহকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্থানীয়দের এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে এবং ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আখাউড়ার আজমপুর স্টেশনে আটকা পড়েছে। ফলে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT