1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করা হয়।

রিটে বলা হয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সব স্কুল বন্ধ রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হোক। একইসঙ্গে সম্প্রতি হামে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে।

আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে দেশের শিশুদের হামের টিকা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠান মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ নোটিশ পাঠানো হয়।

এদিকে দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজশাহী, বরিশাল, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় এ সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে আক্রান্ত শিশুদের বড় একটি অংশই ৯ মাসের নিচে বয়সের, যারা টিকা গ্রহণ করেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, হামের প্রথম ডোজ টিকা সাধারণত ৯ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাসে দেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখন ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সেই প্রথম ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT