1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হামের বিস্তার: একদিনে ৩৬ আক্রান্ত, প্রাণহানি ১ ফরিদপুরে কুমার নদে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মধুখালীতে ‘শয়তানের নিঃশ্বাস’ ফাঁদে গৃহবধূ: স্বর্ণালংকার ও নগদ অর্থ খোয়ালেন ফরিদপুরে কুরআন অবমাননার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি, স্মারকলিপি জমা সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম পেলেন জাতীয় পর্যায়ের সেরা স্বীকৃতি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব: আরও এক শিশুর মৃত্যু, মৃত ৫ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ: নতুন ১৬ আক্রান্ত, ১ জনের মৃত্যু ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ২

হঠাৎ কলকাতায় ক্যাটরিনা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ Time View

হঠাৎ কলকাতায় এসেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এর আগে কখন কলকাতায় এসেছিলেন নিজেই জানেন না এ অভিনেত্রী। শনিবার দেখা গেছে অভিনেত্রীকে। ভক্তদের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কী ব্যাপার, অভিনেত্রী হঠাৎ কলকাতায়?

প্রশ্নের উত্তর একটাই, শোরুমের উদ্বোধন। এক গয়না প্রস্তুতকারক সংস্থার ভিআইপি রোড এবং গড়িয়াহাটের শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করতেই কলকাতায় গিয়েছিলেন তিনি। এমনটিই জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম।

হালকা বৃষ্টির মধ্যেই শোরুমের সামনে এসে দাঁড়ায় অভিনেত্রীর গাড়ি। বাইরে তখন প্রবল উন্মাদনা। বৃষ্টি মাথায় নিয়েই অভিনেত্রীকে দেখতে এসেছিলেন অনুরাগীরা। এমন পরিস্থিতেই গাড়ি থেকে নামেন ক্যাটরিনা। অভিনেত্রীর মাথায় ছাতা ধরা। সেই অবস্থাতেই হাসি মুখে শোরুমের ভেতরে চলে যান। তারপর মঞ্চেও আসেন। সেখানে সঞ্চালিকার সঙ্গে কথা বলেন।

যাবার পথে সংবাদমাধ্যমের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখানে আসতে সত্যিই ভাল লাগে। দারুণ সুন্দর একটা শহর। বহুদিন বাদে এখানে এসে খুবই ভালো লাগছে।’

আগামীতে ‘টাইগার থ্রি’তে দেখা যাবে ক্যাটরিনাকে। সালমান খানের পাশাপাশে এতে  নায়িকাকেও দুরন্ত অ্যাকশনের মেজাজে দেখা যাবে। শনিবারই প্রকাশ্যে এসেছে সিনেমার নতুন পোস্টার। আসন্ন দিওয়ালিতেই হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT