1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

সদরপুরে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরের সদরপুরে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সদরপুর স্টেডিয়াম মাঠে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা পুলিশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সমাজকে এসব অপরাধ ও ব্যাধি থেকে মুক্ত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

তিনি আরও জানান, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে না নিয়ে আশপাশের মানুষের সহায়তা নেওয়ারও পরামর্শ দেন তিনি।

এ সময় পুলিশ কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT