1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

হজের সময় ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১২৭ Time View

সৌদি আরবে হজ মৌসুমে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হয়েছে। দেশটির প্রশাসনিক বিভাগ এ তথ্য দিয়েছে।

তারা বলেছে, ভিক্ষাবৃত্তি বা দান সংগ্রহের জন্য পবিত্র হজকে কাজে লাগানো একটি বড় অপরাধ।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘ভিক্ষাবৃত্তি, নগদ অর্থ ও অনুদান সংগ্রহের জন্য হজ মৌসুমকে কাজে লাগানোর বিরুদ্ধে সতর্ক করেছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন।’

দেশটির প্রশাসনিক বিভাগ বা পাবলিক প্রসিকিউশন তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে, ‘অনুদান সংগ্রহের জন্য আধ্যাত্মিকতা এবং হজের আচারের পবিত্রতাকে ব্যবহার করা নিষিদ্ধ।’

ওই বিবৃতিতে বলা হয়েছে, অনুদান সংগ্রহের জন্য হজের পরিবেশ নষ্ট করা একটি বড় অপরাধ হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। কারণ, ভিক্ষাবৃত্তি বা দান সংগ্রহের মতো কর্মকাণ্ডে অন্যের অর্থ অবৈধভাবে তছরুপের শঙ্কা থাকে। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতারণামূলক পদ্ধতি ব্যবহৃত হতে পারে।

সৌদি পাবলিক প্রসিকিউশন বলেছে, হজের সময় উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়ে যে কোনো পক্ষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি বা অনুদান সংগ্রহ করা যাবে না। এ ধরনের কাজ অবৈধ। এ ছাড়া, অনুদান সংগ্রহের জন্য কোনো ঘোষণা দেয়া বা অনুদান সংগ্রহের আহŸান জানানো নিষিদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT