1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

স্পিডবোট ডুবি: এক শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ দুই

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৭২ Time View

বঙ্গোপসাগরের সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের কাছে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনায় প্রায় ৪৮ ঘণ্টার পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের সাগর উপকূল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি  জানিয়েছেন সন্দ্বীপ ফায়ার স্টেশনের কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া। তিনি বলেন, দুর্ঘটনাস্থল গুপ্তছড়া ঘাটের ২৫ কিলোমিটার দূরে উড়িরচর ইউনিয়নের সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুর মরদেহটি নিখোঁজ দুই জমজ বোনের একজনের হবে। বয়স আনুমানিক পাঁচ বছর। মরদেহটি বর্তমানে সন্দ্বীপ থানায় রাখা হয়েছে। শিশুর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

তিনি বলেন, দুই শিশু যমজ এবং চেহারার আকৃতি একই হওয়ার কারণে মরদেহটি আদিফা নাকি আলিফার সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে ২২ জন যাত্রী নিয়ে কুমিরা নৌঘাট থেকে সন্দ্বীপ গুপ্তছড়ার উদ্দেশে স্পিডবোট রওনা দেয়। গুপ্তছড়া ঘাটের কাছাকাছি গেলে কালবৈশাখীর কবলে পড়ে স্পিডবোটটি। তীব্র বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি ডুবে যায়।

এসময় আনিকা (১৫) নামের এক কিশোরীকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই সময় সৈকত, আদিফা ও আলিফা নামের তিনজন নিখোঁজ হয়। তাদের মধ্যে আদিফা ও আলিফা যমজ বোন। এদের একজনের মরদেহ উদ্ধরা হলো আজ।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT