1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

সারা দেশে আবারও কারফিউ জারি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৪৫ Time View

দেশে চলমান আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য  ফের কারফিউ জারি করেছে সরকার।

রোববার (৪ আগস্ট) এ ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

আজ (রোববার) থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ কর্মসূচি। এ আন্দোলনে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সারা দেশে অন্তত ১৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা যায়।

এদিকে অসহযোগের মধ্যেই নতুন করে লংমার্চের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি আগামীকাল (সোমবার) সারা দেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ গত বুধবার থেকে গতকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১৩ ঘণ্টা করে কারফিউ শিথিল ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT