1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

সাংবাদিক নাদিম হত্যা মামলার ৯ আসামি রিমান্ডে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৯ Time View

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলায় গ্রেফতার ৯ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৯ আসামির মধ্যে চারজনকে চার দিনের রিমান্ড, আর বাকি পাঁচজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহাম্মেদ আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী।

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের পর পরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম শনিবার সকালে বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ২২ জন ও অজ্ঞাত আরও ২০-২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT