1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

সমুদ্রে সৈকতে গোসলে নেমে শিক্ষার্থীরা নিখোঁজ, একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

BanglarAkash desk
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৪৯ Time View

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এখনও অরিত্র হাসান নামে এক শিক্ষার্থী নিখোজ।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের নাজিরারটেক উপকূল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে কক্সবাজার শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পেচারদ্বীপ সৈকতে গোসলে নামেন চবির তিন শিক্ষার্থী- অরিত্র হাসান (২২), আসিফ আহমেদ (২২) ও কে এম সাদমান রহমান (২২)। এর মধ্যে সাদমানের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন নিখোঁজ থাকেন।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যায়। তাদের মধ্যে দুজন বাঁধের উপরে বসে ছিল আর বাকি ৩ জন বাঁধের নিচে নেমে গোসল নামে। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যায়। যার মধ্য সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়।

সী সেফ লাইফ গার্ড সংস্থা জানায়, চলতি মাসেই পেচারদ্বীপে এ ধরনের ঘটনা আবার ঘটল। গত মাসেও এখানে গোসলে নেমে ৬ জনের মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT