বাংলার আকাশ ডেস্ক :
সচিবালয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন এবং দিনের কার্যক্রম শুরু করেন।
সূত্র জানায়, দাফতরিক কাজ শেষ করে প্রথমেই শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন নিয়ে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।
পরবর্তীতে ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা এবং সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
দুপুরে বাংলাদেশ উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও সভাপতিত্ব করবেন তিনি। বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের মেট্রোপলিটন বা শহরাঞ্চলের স্কুলগুলোতে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।